Saturday, August 22, 2015

পতাকা বিক্রি করে মিছিলের টাকা জোগাতাম

নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন না। কর্তব্য ছিল বলেই বাংলা ভাষা আদায়ের আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। তারপর নিয়ে নিজে যাচিয়ে খুব হৈ-চৈ করেনি। সদর উপজেলার দিনারের পুল এলাকার বাসিন্দা তিনি। সবাই চেনে তোফায়েল--আলম প্রফেসর নামে। কিন্তু ভাষা আদায়ে এই যোদ্ধার অজানা অধ্যায় এতদিন ছিল অগোচরে। সম্প্রতি তার পুত্রের মুখে জানতে পেরে মুখোমুখি হয়েছিলাম ভাষা যোদ্ধার সাথে। নব্বই পেরিয়ে যাওয়া মহান মানুষটি কানে কম শুনছেন, শারিরীক দিক থেকেও অনেকটা অসুস্থ। তবে শোনালেন ৫২ সেই সব স্বর্ণালী যুদ্ধের বীরত্ব গাঁথা।




Wednesday, July 22, 2015

কায়কাউসের ছেলে: ইতর প্রাণীর নারী বিদ্বেষনামা

কবিতা একটি জাতির সবচেয়ে বড় সম্পদ।

হুমায়ুন আজাদ বলেছিলেন, ইতর প্রাণী বিশেষের প্রজনন ক্ষমতা বেশি। এর সাথে কবি ও কবিতার প্রয়োগিক একটি মিল আছে। কারন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যতটা, ইতর প্রাণী বিশেষের প্রজনন ক্ষমতা সমার্থক হলেও তদ্রুপ কবি বা কবিতা জন্মায় না। যুগে যুগে যেসব কবিতা জন্মেছে তা হয়ে গেছে প্রজন্মে গর্ভধারীণী। ফলে যারা কবিতা বোঝেন না তারাও অন্তত এটুকু জানেন কবিতা দেশ-জাতি ও সময়ের স্রষ্টা। একে সম্মান করতে হয়। আর এ জন্যই হয়তো নজরুল, রবীন্দ্র, জীবনানন্দ, সুফিয়া কামাল, শামসুর রহমানদের বিনা বাক্যে শ্রদ্ধা জানায়। এদের মত আরও অনেকে রয়েছেন যারাও মানুষের মনি কোঠায়।


আশা হতের কথা হল, মানুষজন আজকাল কবিদের ‘শিল্পের নবী’ মানছেন না। উল্টো আছাড় মারছেন। এর কারনও কবি। অর্থাৎ চক্রাকারে ঘূর্ণায়মান কবি স্রোত দিনে দিনে ইতর প্রাণী বিশেষে রুপ নিচ্ছে। ফলে নাম কামানো প্রকল্পে কবি হতে আসা দু-চার জনের কারনে সত্যিকার কবিরাও নাজেহাল, লাঞ্চিত ও হাস্যকার জীবে

Saturday, June 13, 2015

সিরাজ সিকদার হত্যা, ক্রসফায়ারের সূত্রপাত?



ক্রসফায়ার এখন যতটা না অপরাধ দমনের হাতিয়ার তার চেয়ে রাজনৈতিক কর্মসাধনে মুখ্য ভূমিকা রাখছে। ফলে আইন আদালতের উর্ধে এই মানুষ হত্যার মেশিন আমাদের নিরাপত্তা দেয়নি বরংছ ঘুম হারাম করেছে। বিএনপি নিজ থেকে কিছু করতে পারে না বললেও রাজনৈতিক হত্যা চালাতে র‌্যাব গঠন করেছিল সত্য, তবে তা এখন আওয়ামী লীগের উপকারী টিম। তবে জনগনের কিছু নয়। জানি আজ ক্রসফায়ারের বিরুদ্ধে কধা বললে কাল আমিও হতে পারি ভয়ংকর কোন অপরাধী। সে যা হোক, ক্রসফায়ারের সূত্রপাত কেথায় সেটা জানি না বা জানার ইচ্ছাও নেই। তবে স্বাধীনোত্তর দেশে জাতির জনকের শাসনামলে এ ধরনের হত্যার শিকার হন সিরাজ

Wednesday, June 10, 2015

এ এক লজ্জার বয়ান: মশিউর কি বাঁচবে?

‘প্রতিদিন যতগুলো সিগারেট খাচ্ছেন তার একটির দাম অন্তত এই ছেলেটি বাঁচাতে দিন’ 


সরকারী বিএম কলেজ শিক্ষা রাজনীতি আর সংস্কৃতিতে হেভিওয়েট প্রতিষ্ঠান বলে জনশ্রুতি আছে। তা বেশ আরামের সংবাদ, কারন ওটি আমারও শিক্ষা প্রতিষ্ঠান।

কিন্তু কতটা উচ্চ মানসিকতার সে নিয়ে প্রশ্ন আছে আমার। প্রায়ই দেখা যায় কয়েকজন ছাত্র বা ছাত্রী রাস্তার মাঝে বাক্স পেতে বন্ধুর জন্য চাঁদা তুলছে। এটিও ভালো কথা। আজও দেখলাম এই অবস্থা। ব্যানারে লেখা ‘আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান’।